Chat with us on WhatsApp
Select Page

ডোমেইন কি? কীভাবে একটি সঠিক ডোমেইন নাম নির্বাচন করবেন

May 1, 2020

ডোমেইন কি?

ডোমেইন হচ্ছে কোন একটা ওয়েবসাইটের নাম। যেমন www.google.com এখানে www হচ্ছে World Wide Web এর পুর্নরূপ এবং ডোমেইন হচ্ছে google.com .

আসুন আর একটু সহজ ভাবে বুঝে নেই। মনে করুন আপনি একটি ব্যবসা নতুন করে শুরু করতে চাচ্ছেন। আপনি তাহলে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে এই ব্যবসার জন্য একটি সঠিক এবং সুন্দর নাম নির্বাচন করা। এবং নাম নির্বাচন করা হয়ে গেলে এবার আপনি চাইবেন নামটা যেন আর কেউই ব্যবহার করতে না পারে এবং এজন্য আপনি এই নামে ব্যবসাটিকে ট্রেড লাইসেন্স করে নিলেন। তাহলে এখন এই নামটি আপনি আপনার ব্যবসার জন্য সঠিক ভাবে ব্যবহার করতে পারবেন।

এবার এই পুরো বিষয়টিকেই অনলাইনে নিয়ে আসুন। আপনার বিজনেসটি যখন অনলাইনে হবে তখন আপনি একটি নামে ব্যবসাটিকে সকলের কাছে পরিচিত করতে চাইবেন, আর ঐ নামটিই হচ্ছে ডোমেইন (Domain)।

প্রথম বানিজ্যেক ডোমেইন

প্রথম বানিজ্যিক ডোমেন নাম Symbolics.com, ১৫ মার্চ ১৯৮৫ সালে প্রথম বাণিজ্যিক ভাবে ডট কম ডোমেন নাম ক্যাম্ব্রিজের কম্পিউটার ফার্ম সিম্বোলিক্স তাদের ওয়েব সাইট Symbolics.com এ ব্যবহার করে।

ডোমেইন এর গঠন

দৈর্ঘ্য

ডোমেন নাম দৈর্ঘ্য ৬৩ অক্ষরের মধ্যে হতে হবে।

 

অনুমোদিত অক্ষর

  • বর্ণানুক্রমিক অক্ষর, a থেকে z, ছোট হাতের অক্ষর
  • সংখ্যাসূচক অক্ষর 0 থেকে 9 এর মধ্যে
  • ড্যাশ (-) ব্যবহার করা যাবে কিন্তু ডোমেন নাম অবশ্যই একটি আলফানিউমেরিক অক্ষর দিয়ে শুরু এবং শেষ হবে। প্রথম এবং শেষ অবস্থানে ড্যাশ অনুমোদিত নয়।

সাধারণত ডোমেইনের একের অধিক অংশ থাকে। একটিতে নাম অন্যটি এক্সটেনশন। যেমন www.360teemitsolution.com এখানে www হোষ্ট এর নাম, 360teemitsolution হল ডোমেইন নাম এবং .com হল ডোমেইন এক্সটেনশন। ওয়েবসাইটের ধরণ অনুযায়ী বিভিন্ন ধরনের এক্সটেনশ হয়ে থাকে। যেমনঃ

  • .com সাধারণত কোম্পানি ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়।
  • .net এক বা একাধিক নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়।
  • .org কোন অর্গানাইজেশন/সংগঠন এর ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়।
  • .info ব্যক্তিগত অথবা তথ্যভিক্তিক ওয়েবসাইটের জন্য ব্যবহৃত।
  • .me সাধারণত পোর্টফলিও ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়।
  • এছাড়াও আরো অনেক এক্সটেনশন রয়েছে

ডোমেইন এর ধরন

ধরনের দিক থেকে বিবেচনা করলে ডোমেইন বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন TLD, gTLD, SLD, ccTLD ইত্যাদি

TLD

Top Level Domain, ইন্টারনেট ডোমেন নামকরণ সিস্টেমের সর্বোচ্চ স্তরের ডোমেন বিভাগ। এ ধরনের ডোমেইন গুলোই সচারচর আমরা বেশি দেখে থাকি। Top Level Domain বোঝার উপায় হলো এর এক্সট্রেইনশন গুলো .com, .net, .org, .me, .info হয়ে থাকে।

SLD

Second Level Domain, ডোমেন নামের একটি অংশ যা ডট(.) এর আগে আসে। যেমন: 360teemitsolution.com, এখানে SLD হচ্ছে 360teemitsolution

gTLD

Generic TOP Level Domains, একটি টপ লেভের ডোমেন এর শ্রেণী কিন্তু যেটি কোন দেশের সাথে যুক্ত নয়, যেমন: .com, .net, .org ইত্যাদি।

ccTLD

Country Code Top Level Domain, প্রতিটি দেশের ২টি অক্ষর ডেমেন এর শেষ অংশে যুক্ত হয়ে যে ডোমেইন নামটি গঠন করে তাকেই ccTLD বলে। যেমন বাংলাদেশের .bd পাকিস্তানের .pk আমেরিকার .us ইউনাইটেড কিংডমের .uk ইন্ডিয়ার .in

কিভাবে একটি সঠিক ডোমেইন নাম নির্বাচন করবেন

১. .com এক্সটেইনশনের ডোমেইনকে প্রধান্য দিন

ডোমেইন রেজি: এর জন্য বিভিন্ন ধরনের এক্সটেইনশন আছে। শুরুর দিকে মানুষ .com, .net, .org ডোমেইন নেমের সাথে পরিচিত ছিলো। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন এক্সটেইনশন এসেছে। এখন তো চাইলে নীশ স্পেসিফাই করেও এক্সটেইনশন নেয়া যায়। যেমন .pizza , .photographt, .travel .ninja ইত্যাদি।

তবে একজন অনলাইন মার্কেটার হিসেবে আমি সবসময় সাজেস্ট করি .com ডোমেইন এক্সটেইনশন ব্যবহার করার জন্য। কারন .com এখন পর্যন্ত সবথেকে বহুল ব্যবহৃত ডোমেইন এক্সটেইনশন।

এছাড়াও এটা মনে রাখাও সহজ। ধরা যাক একজন মানুষ টোকনোলজি সম্পর্কে খুব বেশি জ্ঞান রাখে না। তার কাছে যদি আপনি বলেন .ninja সে হয়তো কিছুই বুঝতে পারবে না। কিন্তু এই মানুষটাকেই যদি বলেন .com তাহলে সে ঠিক বুঝে নেবে এটা একটা ওয়েবসাইটের নাম।

হয়তো ইদানিং আপনারা খেয়াল করে থাকবেন স্মার্টফোনের কীপ্যাডে .com নামে ডিফল্ট কী সেট করা থাকে। অর্থাৎ .com একটি গ্রহনযোগ্য ডোমেইন এক্সটেইনশন।

২. সহজে টাইপ করা যায় এবং সহজ নাম পছন্দ করুন

সবসময় এমন একটি ডোমেইন নেম খুঁজে বের করার চেষ্টা করুন যেটি টাইপ করা সহজ এবং উচ্চারণযোগ্য।

  • blogger.com
  • facebook.com
  • wikihow.com

উপরের ডোমেইন নাম গুলোতে খেয়াল করুন। সাইটগুলো খুব সহজেই টাইপ করা যায় এবং প্রত্যেকটা সাইট ই সহজবোধ্য। তাই ডোমেইন নাম নির্বাচনের ক্ষেত্রে সবসময় অপ্রয়োজনীয় শব্দ এড়িয়ে চলুন। এমন কোন নাম পছন্দ করুন যেটা মানে খুব সহজেই বোঝা যায় এবং মনে রাখাও সহজ।

৩. সহজ এবং ছোট নাম নির্বাচন করুন

ডোমেইন যতোটা সম্ভব ছোট রাখার চেষ্টা করুন। আপনার ডোমেনের নাম জটিল এবং লিখতে সমস্যা হয় এ ধরনের শব্দ পরিহার করা উচিত। এক্ষেত্রে ভিজিটরের ভুল টাইপ বা বানান ভুল করার সম্ভবনা থাকে। তাই ছোট ও সহজে মনে রাখা যায় এমন ডোমেইন নেম নির্বাচন করুন। যদিও ছোটো ডোমেইন নেম খুঁজে পাওয়া মোটেই সহজ কাজ না তবে ভাল ফলাফলের জন্য ডোমেইন নেম সংক্ষিপ্ত রাখা জরুরী।

ব্যাক্তিগত ভাবে আমি সর্বোচ্চ ৮-১০ অক্ষর ডোমেইন নাম রাখতে পরামর্শ দিব।

ভালো ডেমেন নামের আইডিয়া​ পেতে এখানে দেখতে পারেন

৪. কীওয়ার্ড দিয়ে ডোমেন না নেয়া

ওয়বেসাইট তৈরির আগে আমরা সবাই কীওয়ার্ড রিসার্চ করি। এক্ষেত্রে অনেক সময় আমরা মেইন কীওয়ার্ড টি ডোমেইন এর মধ্যে রাখি, যেটিকে বলা হয় EMD (Exact Match Domain). কিন্তু বর্তমানে Google EMD কে অতটা গুরুত্ব দেয়না আগের মত। এমনটি আপনার সাইটের কন্টেন্ট লো কোয়ালিটির হলে আপনাকে Google প্যানাল্টিও দিতে পারে

যেমন ধরুন এখন আপনি একটি ই-কমার্স সাইট করতে যাচ্ছেন। আপনার ব্যবসা শুরু করতে চান এবং আপনার পণ্য Organic Fruits হয়। আপনার ডোমেন নিলেন কীওয়ার্ড রিলেটেড।

যেমনঃ organicfruits.com, organicfruitsStore.com​

তবে এখানে কিছু দ্বিমত  আছে। কারন আমরা এখনও দেখি কিছু কিছু ক্ষেত্রে EMD কে প্রাধান্য দেয়া হয়, যদি আপনার কন্টেন্ট উন্নত মানের হয়।

৫. অবাঞ্চিত ক্যারেক্টার, হাইপেন ব্যবহার না করা

ডোমেইন নামের মধ্যে কোনো অবাঞ্চিত ক্যারেক্টার কিংবা সিম্বল ব্যবহার করা উচিত নয়। যাতে করে ডোমেইন নেম টাইপ করার সময় ভিজিটরের কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

উদাহরন স্বরুপ বলা যায় প্রথম আলোর কথা। আপনি একজন কে যদি বলেন প্রথম আলোর ওয়েবসাইট ভিজিট করার জন্য। যে কিনা প্রথম আলো সম্পর্কে কোনো ধারনা রাখে না সে সরাসরি prothomalo.com ভিজিট করবে এতে সে একটি ভুল এবং আন অথরাইজ ওয়েবসাইটে চলে যাবে । কারন আপনি তাকে বলেননি প্রথম আলোর অফিসিয়াল ওয়েবসাইট টি prothomalo.com নয় prothom-alo.com। তাই ডোমেইনে অপ্রয়োজনীয় ক্যারেক্টার হাইপেন কিংবা সংখ্যা ব্যবহার না করাই ভালো।

৬. ডোমেইন নিয়ে বিস্তারিত জেনে নিন

ডোমেইন নাম রেজি: করার আগেই নিশ্চিত হয়ে নিন যে আপনার নির্বাচিত নামটি ট্রেডমার্ক, কপিরাইটযুক্ত বা অন্য কোম্পানী দ্বারা ব্যবহৃত হচ্ছে না। কারন তা না হলে আপনাকে বড় ধরনের আইনি জটিলতার সম্মুখ্যীন হতে পারে।

যেমন আপনি আপনার ডোমেইন নেমে Google, Facebook এই ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। কারন এগুলো ট্রেডমার্ক ওয়েবসাইট এবং এদের নাম কপিরাইট করা। তাই ডোমেইন নেম রেজি: করার আগেই আগেই এই ব্যাপার গুলো চেক করে নিন।

৭. নিজস্ব ব্র্যান্ডিং নিশ্চিত করুন

আপনার ব্র্যান্ড কে সুরক্ষিত করার জন্য আপনার ডোমেইন নেমের বাকি এক্সটেনশানগুলি আগে থেকেই কিনে রাখতে পারেন। আপনি নিশ্চই দেখতে চাইবনে না আপনার .Com ডোমেইনের কম্পিটিটর হিসেবে আপনার একই নামের .net এক্সটেইনশনের একটি ডোমেইন আপনার কম্পিটিটর হিসেবে দাড়িয়ে গেছে। এক্ষেত্রে অন্তত TLD – Top Level Domain গুলো কিনে রাখতে পারেন। এটি অন্যান্যদের থেকে আপনাকে এগিয়ে রাখতে সহায়তা করবে।

৮. দ্রুত ডোমেইন কিনে ফেলা

ডোমেইন নাম খুব দ্রুত বিক্রি হয়। আর আমরা এই ভুল টাই বেশিরভাগ সময় করে থাকি। জেনে রাখবেন সময়, একটি ভালো ডোমেইন নাম আপনার জন্য অপক্ষা করবে না। তাই যত দ্রুত সম্ভব আপনার প্রিয় ডোমেইন নামটি রেজি: করে ফেলুন।

এ সাইট গুলো আপনাকে সঠিক ডোমেইন নেমটি খুঁজে পেতে সহায়তা করবে।

কিভাবে ডোমেইন-হোস্টিং কিনবেন?

খুব সহজেই বিকাশ, রকেট, নগদ, ব্র্যাক ব্যাংক বা ডিবিবিএল ব্যবহার করে একই মানের ডোমেন এবং হোষ্টিং কিনতে আমরা আপনাকে সাহায্য করতে পারি। এবং এটি আপনার জন্য একটি বেষ্ট অফার হবে, সেটি নিঃসন্দেহে বলতে পারি।
ডোমেইন-হোস্টিং অফার

আশাকরি ডোমেইন নাম সিলেক্ট করার ব্যাপারে উপরোক্ত পরামর্শগুলো আপনাকে সাহায্য করবে। আর্টিকেলটি ভালো লাগলে দয়াকরে সবার সাথে শেয়ার করুন।

আপনারা আর কি ধরনের আর্টিকেল চান তা কমেন্ট বক্সে জানাকে পারেন। আমি চেষ্টা করবো ভবিষ্যতে আপনাদের চাহিদা মত টপিকে আর্টিকেল লিখে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

Share with:


You May Also Like...

Our Professional Services

Our Professional Services

Digital Marketing Agency Bangladesh, Social Media Marketing, Facebook Ads, Instagram Marketing, LinkedIn Marketing, TikTok Ads, Twitter Marketing, X Marketing, Google Ads, YouTube Marketing, SMS Marketing, Voice Call Campaign, Political Campaign Marketing, Brand Promotion, Social Media Security, Website Design Company Bangladesh, Website Development, Web Hosting BD, BDIX Hosting, Domain Registration, Website Security, Prevent Hacking, Software Development Bangladesh, Custom Software, POS Software, Inventory Management Software, Hospital Management System, School Management Software, Accounting Software, Mobile App Development, Android App Development, iOS App Development, IT Infrastructure, Office Networking, Corporate Email Setup, Microsoft Solutions, CCTV Installation, Firewall Configuration, Biometric Access Control, Time Attendance System, Cloud Computing Bangladesh, AWS Service, Amazon Web Services, Microsoft Azure, Cyber Security Audit, ISO 27001 Certification, VAPT Service, Vulnerability Assessment, Penetration Testing, IT System Audit, Data Protection, IT Company Bangladesh, Technology Solutions

ডিজিটাল মার্কেটিং এজেন্সি বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, টিকটক অ্যাডস, টুইটার মার্কেটিং, এক্স মার্কেটিং, গুগল অ্যাডস, ইউটিউব মার্কেটিং, এসএমএস মার্কেটিং, ভয়েস কল ক্যাম্পেইন, রাজনৈতিক ক্যাম্পেইন মার্কেটিং, ব্র্যান্ড প্রমোশন, সোশ্যাল মিডিয়া সিকিউরিটি, ওয়েবসাইট ডিজাইন কোম্পানি বাংলাদেশ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিং বিডি, বিডিআইএক্স হোস্টিং, ডোমেইন রেজিস্ট্রেশন, ওয়েব সিকিউরিটি, হ্যাকিং প্রতিরোধ, সফটওয়্যার ডেভেলপমেন্ট বাংলাদেশ, কাস্টম সফটওয়্যার, পিওএস সফটওয়্যার, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার, হাসপাতাল ম্যানেজমেন্ট সিস্টেম, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, একাউন্টিং সফটওয়্যার, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট, আইটি ইনফ্রাস্ট্রাকচার, অফিস নেটওয়ার্কিং, কর্পোরেট ইমেইল সেটআপ, মাইক্রোসফট সলিউশন, সিসিটিভি স্থাপন, ফায়ারওয়াল কনফিগারেশন, বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল, সময় উপস্থিতি সিস্টেম, ক্লাউড কম্পিউটিং বাংলাদেশ, এডব্লিউএস সার্ভিস, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফট অ্যাজুর, সাইবার সিকিউরিটি অডিট, আইএসও ২৭০০১ সার্টিফিকেশন, ভিএপিটি সার্ভিস, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, পেনিট্রেশন টেস্টিং, আইটি সিস্টেম অডিট, ডেটা প্রোটেকশন, আইটি কোম্পানি বাংলাদেশ, টেকনোলজি সলিউশন

Special Offer for June During Covid-19

Special Offer for June During Covid-19

.com ৳619.00/yr | .net ৳869.00/yr | .design ৳529.00/yr | .online ৳179.00/yr | .co ৳349.00/yr | .store ৳179.00/yr | .shop ৳269.00/yr | .pro ৳269.00/yr | .digital ৳259.00/yr | .biz ৳349.00/yr

Categories

Announcement

 Offer

IT Security

Domain

Hosting

Workshop

E-Commerce

Digital Marketing

Goverment

Facebook Marketing

0 Comments

Submit a Comment

Logini with Social Network